সংবাদ শিরোনাম ::
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

ঘোড়াঘাট হাসপাতালে ধার করা ডাক্তার দিয়ে চলছে অপারেশন থিয়েটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট হাসপাতালে ডাক্তার সংকটের মধ্যেও থেমে নেই ধার করে ডাক্তার এনে নিয়মিত চলছে সিজারিয়ান অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম।অপারেশন। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে প্রতিদিন রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
বিশেষ করে সার্জারি বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগ না থাকায় রোগীদের চাপে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে বাধ্য হয়ে পাশের উপজেলা ও জেলা হাসপাতাল থেকে ধার করে ডাক্তার এনে নিয়মিত চলছে অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম।
অন্যদিকে স্বাস্থ্য-কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক ক্ষেত্রেই দায়িত্বরত চিকিৎসকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গর্ভবতী মায়েদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।
রোগী ও তাদের স্বজনরা জানান, আমরা নিজ উপজেলায় সরকারি ভাবে চিকিৎসা নিতে পারছি। রংপুর বা বগুড়া জেলা শহরগুলোতে গেলে বিভিন্ন হয়রানির শিকার সহ অর্থনৈতিক অনেক ক্ষতি হয়।
কিন্তু নিজ এলাকায় সিজার করে আমাদের অর্থ, সময় সবকিছুইতেই সুবিধা ভোগ করতে পারছি। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও সময়মতো সিজার অপারেশন হওয়ায় অনেক মা ও নবজাতকের জীবন রক্ষা পাচ্ছে।
তবে তারা দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও মানসম্মত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, ডাক্তার সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন ডাক্তার নিয়োগ পেলে সেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাট হাসপাতালে ধার করা ডাক্তার দিয়ে চলছে অপারেশন থিয়েটার

আপডেট সময় : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫