সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চাঁদা আদায়ের অভিযোগে নাটোরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল সোমবার (২৮ জুলাই) জেলার বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ও তার সহযোগীরা আহাম্মেদপুর বাজারের অন্তত ১০টি দোকানে জোরপূর্বক তালা লাগিয়ে দেন। তারা প্রতিটি দোকান থেকে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করছিলেন।

দোকান মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জবরদস্তি করে দোকান বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের কাছে সহযোগিতা চাইলে নাটোরের অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা তালা খুলে ব্যবসা চালুর ব্যবস্থা করেন এবং অভিযুক্ত জামায়াত নেতাসহ চারজনকে আটক করে নিয়ে যান। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪

আপডেট সময় : ০৯:০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫