সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় নানা সংকটে জর্জরিত ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে : ৩২ চিকিৎসকের স্থলে রয়েছেন মাত্র ৮জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

oppo_0

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নানা সংকট ও সমস্যায় জর্জরিত হয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যহত হওয়াসহ স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অ্যনেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় মাতৃ-প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করা এ হাসপাতালে দীর্ঘ প্রায় ৯ মাস ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে প্রসূতি রোগীদের অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিরূপায় হয়ে তাদের প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী বরিশাল শেবাচিম হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা পেতে ছুঁটতে হচ্ছে। এতে প্রসূতি রোগীদের বাড়তি ব্যায়ভারসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এদিকে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন বিশেষজ্ঞসহ মোট ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ৮জন মেডিকেল অফিসার রয়েছেন। অ্যানেস্থেসিয়া,গাইনী,মেডিসিন, শিশু, চর্ম ও যৌন,অর্থোপেডিক্স,সার্জারি ও হৃদরোগ,নাক কান গলা ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদ দীর্ঘদিন ধরে শুণ্য রয়েছে। মাত্র ৮ জন চিকিৎসকের পক্ষে বানারীপাড়াসহ পাশর্^বর্তী ৪টি উপজেলার কয়েক লাখ অধিবাসীর চিকিৎসা সেবা দেওয়া দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। ২০১০ সালে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার প্রশাসনিক অনুমতি পেলেও এখনও পূর্বের ৩১ শয্যার জনবলেই চলছে। গত ১৫ বছরেও এ হাসপাতালে ৫০ শয্যার জনবল পদায়ন করা হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা বলেন, এ হাসপাতালে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ৮জন মেডিকেল অফিসার রয়েছেন। অ্যানেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। মাত্র ৮জন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতালের জরুরী,অন্তঃ ও বর্হিবিভাগ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ সংকটের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার লিখিতভাবে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। তিনি অ্যানেস্থেসিয়া,গাইনী,শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকসহ শুণ্য পদগুলোতে দ্রুত পদায়ন করে এ সংকট দূরীকরণের দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় নানা সংকটে জর্জরিত ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে : ৩২ চিকিৎসকের স্থলে রয়েছেন মাত্র ৮জন

আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫