সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গৌরনদী‌তে ১৬১ পিচ ইয়াবাসহ বরিশাল জজকোর্টের আইনজী‌বি সহকা‌রি শ‌হিদুল বেপারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি-

গৌরনদীতে অভিযান চালিয়ে ১৬১ পিস ইয়াবাসহ মোঃ শাহিদুল ইসলাম বেপারী নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোঃ শাহিদুল বেপারী বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ সালামের সহকারী (মোহরার) হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত । এই পেশার সুযোগে তিনি আদালত এলাকায় পরিচিতি গড়ে তোলেন এবং ধীরে ধীরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, তিনি দক্ষিণাঞ্চলের চিহ্নিত মাদক কারবারি হিরা মাঝি ও মানিক মাঝির সহযোগী এবং বার্থি ইউনিয়নের কটকস্থল এলাকার হাসেম বেপারীর ছেলে। শুরুতে নিজে মাদক সেবন করলেও পরে পাইকারি ইয়াবা সংগ্রহ করে বরিশাল কোর্ট এলাকা ও আশপাশে সরবরাহ করতেন।

মঙ্গলবার সন্ধ্যার পর ইয়াবার একটি চালান নিয়ে মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডের গয়নাঘাটার ফিসারী রো‌ডের মাথায় অভিযান চালানো হয়। এসময় তার কাছে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হবে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদী‌তে ১৬১ পিচ ইয়াবাসহ বরিশাল জজকোর্টের আইনজী‌বি সহকা‌রি শ‌হিদুল বেপারী আটক

আপডেট সময় : ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫