সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মীরগঞ্জ সেতু, কুয়াকাটা ও মহাসড়ককে ঘিরে পর্যটন অঞ্চল তৈরী করতে হবে – ব্যারিস্টার ফুয়াদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার কুয়াকাটাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তীরবর্তী বরিশাল বিভাগকে পর্যটন অঞ্চলে পরিনত করবার দাবী জানিয়েছে জন্য আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি’র, সাধারন সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সারা দেশের পর্যটকদেরকে উৎসাহিত করবার জন‍্য কুয়াকাটাতে একটা বিমানবন্দর নির্মান জরুরী; পাশাপাশি বরিশাল বিমান বন্দরে ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে নিয়মিত ফ্লাইট চলাচলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় অবকাঠামো বিনির্মানের উদ্যোগ নিতে হবে যাতে করে নিরাপদ ও সহজলভ্য পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। ব্রিটিশ আমল থেকে চলমান ঐতিহ্যবাহী পর্যটন বান্ধব স্টীমার সার্ভিস এমভি বাঙালী, মধুমতি, পিএস মাসুদ, অসট্রিচ, টার্ন/ল্যাপচা, যেভাবে ঢাকা-কোলকাতা-বরিশাল দাপিয়ে বেড়িয়েছে, সেগুলোকে আবারো ফিরিয়ে আনতে হবে। এতে করে পুরো দক্ষিনাঞ্চলে সাগরভিত্তিক পর্যটনের অপার সম্ভবনার দ্বার উন্মুক্ত হবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান এবং সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

স্মারকলিপি প্রদানকালে ব‍্যারিস্টার ফুয়াদ আরো বলেন,
অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ৬ লেইনে উন্নীত করবে জান-মালের প্রতিদিনকার হেফাজত ও বানিজ্যক সুবিধার্থে। পাশপাশি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে একটু সেতু নির্মান করে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলাকে বাবুগঞ্জ ও বরিশাল শহরের সাথে সংযুক্ত করবার জন্য – বরিশালবাসী এজন‍্য কৃতজ্ঞ। আমরা দাবী করছি যে এই দুটো স্থাপনাকে ঘিরে মনোমুগ্ধকর পর্যটন হাব তৈরী করার উদ্যোগ নিতে হবে। সরকারী জমি যেহেতু অধিগ্রহণ চলমান আছে, এখন পরিকল্পনা করলে পেশাদার ডিজাইনারকে দিয়ে অনেক কম খরচে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করি আমরা।

এসময় উপদেষ্টা মহোদয় গুরুত্ব সহকারে এবি পার্টির বক্তব‍্য শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের আর্থিক সঙ্গতির ঘাটতি ও ঋণ ভিত্তিক রাষ্ট্রীয় নীতিমালার সংকট তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মীরগঞ্জ সেতু, কুয়াকাটা ও মহাসড়ককে ঘিরে পর্যটন অঞ্চল তৈরী করতে হবে – ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫