সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, দুধের শিশুর অঝরে কান্না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়ি গ্রামে মোটরের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের ভ্যানচালক খাঁজা আলীর স্ত্রী তিন সন্তানের জননী আঙ্গুরা খাতুন(৩০) বাড়ির টিউবওয়েলে ছোট মেয়ের জামা-কাপড় পরিস্কার করছিলেন।এ সময় কয়েকবার মোটরের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।এর আগে বড় মেয়ে নিষেধ করার পরও আবারো সুইচ দিলে এই দূর্ঘটনা ঘটে।তার তিন সন্তানই ছোট। বড় মেয়ের বয়স ৯ বছর, মেজোর মেয়ের ৮ বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র ১০ মাস।
নিহতের স্বামী খাঁজা আলী বলেন, বাড়ির মোটরের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর হাত-পায়ে মালিশ করছেন প্রতিবেশীরা। পরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় মেয়ে ইয়াসমিন বলেন, আমি কাকিদের বাড়িতে ছিলাম। মা কি করছে তা দেখার জন্য আমার মেজো বোনকে পাঠায়। সে এসে আমাকে বলে মা কলপাড়ে পড়ে আছে। আমিও তাড়াতাড়ি গিয়ে দেখি সত্যিই মা পড়ে আছে বলে কান্নায় ভেঙ্গে পড়ে ইয়াসমিন।পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, দুধের শিশুর অঝরে কান্না

আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫