সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আন্তর্জাতিক মানের আরো তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ ৩৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, কক্সবাজার, মানিকগঞ্জ ও গাজীপুরে আন্তর্জাতিক মানের আরো তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বর্তমানে দেশে ৯টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে বেগম আবিদা আনজুম মিতার অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল সংসদকে আরো জানান, দেশের ৪৯১টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১২৫টির নির্মাণ করা হয়েছে এবং ১৬৭টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্পভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে মোট ২৯৭টি ক্রীড়া স্থাপনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনার সুযোগ -সুবিধা প্রদান করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক মানের আরো তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

আপডেট সময় : ০৬:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০