স্বপ্ন পূরন সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের ষ্টেশন রোড এলাকার স্বপ্নপূরণ সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১৫ ই জানুয়ারি বিকেলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নপূরণ সমিতির আহবায়ক গৌতম সরকার বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর( সার্কেল) মুহিতুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও পৌর প্রশাসক মোঃকাওছার হোসেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ।
এছাড়া উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ সমিতির আহবায়ক কমিটি সদস্য ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান,
সদস্য মোঃ ফারুক সরদার ,সদস্য মো:কামাল মল্লিক, সদস্য নাজমুল আলম (বাবু),
বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু,অসিম অঞ্জলী ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবক ডাক্তার অসিম কুমার শাহা ,
স্বপ্ন পূরণ কমিটির উদ্যোগে স্থানীয় ২৫০ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।


























