সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

ফের বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার বাংলাবান্ধায় ফের পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বোম্ব সদৃশ্য মর্টারশেল। এর আগে আরও দু’টি পরিত্যাক্ত মর্টারসেল উদ্ধারের পর নিঃস্কৃয় করা হয়। এটি পাথর সাইটে পাওয়া তৃতীয় মর্টারশেল।
স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর এক নারী শ্রমিক ক্র্যাশিং পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারি লোহা মনে করে স্থানীয় বাংলাবান্ধা বাজারের আল আমিন ওয়ার্কশপের দোকানে সামনে নিয়ে আসে। এ সময় আলম নামের এক ভাঙারির দোকানদার তা কেজি দরে কিনে নিলে দোকানদার মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারনা এটি বিশ্বযুদ্ধের সময় ভূটান ও ভারতের কোন স্থানে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই দেশের পাথরের ট্রাকে বাংলাদেশে চলে এসেছে।
ভাঙারির দোকানদার আলম জানান, আমি প্রথমে না বুঝে সেটি লোহা হিসেবে সেটা ১৫০ টাকায় ক্রয় করি। এর আগেও এমন দু’টি লোহার সাদৃশ্য বস্তু সেনাবাহিনীর বোম্প ডিসপোজার ইউনিট ধ্বংস করেছিল। তা থেকে মনে হয় সেটি মর্টারশেল। পরে ইউপি সদস্য বুলবুলের মাধ্যমে বিজিবিকে জানাই।
উল্লেখ্য যে, চলতি বছরে আগেও বাংলাবান্ধায় পাথর ক্র্যাশিং সাইট থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি রাতে একই ইউনিয়নের সিপাইপাড়া বাজারে ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজার টীম এসে মর্টারসেল দুটিকে নিঃস্কৃয় করে।

তেঁতুলিয়া মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনে থেকে মর্টার সেলটি উদ্ধার করে বালির বস্তা দিয়ে সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, এর আগে আরও দু’টি পরিত্যাক্ত মর্টারসেল উদ্ধার হয়েছিল। যা প্রশাসনের সহযোগিতায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট নিঃস্কৃয় করেছিল। এটিও তাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফের বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

আপডেট সময় : ০৬:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪