সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় পঞ্চম পর্যায়ে ১১জুন মঙ্গলবার সকালে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবার সদস্যদের মাঝে পাকা বাড়ির চাবি ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা” ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ২৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নিজেদের পাকা বাড়ি ও স্থায়ী ঠিকানা।
১১ জুন মঙ্গলবার সকালে সারাদেশে ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মধ্যে নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়াল অনুষ্ঠান প্রদর্শণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান শেষে ৩ লাখ ৪ হাজার টাকা প্রতিটি বাড়ির ব্যায় বরাদ্দ সাপেক্ষ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে পঞ্চম পর্যায়ের সুফল ভোগীদের মাঝে দুই শতক জায়গার মালিকানা বন্দোবস্ত দলিল ও নব নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন অতিথীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা

আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪