সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন মো. তাওহীদ (২২)। বরিশাল সিটি করপোরেশন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের দায়ে তাঁকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ ।অভিযুক্ত তাওহীদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত নায়েব আলীর ছেলে।আজ সোমবার কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা জানান, গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো ব্যবহার করে তাতে বরিশাল সিটি করপোরেশনের ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। যেখানে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষর ব্যবহার ও সিটি কপোরেশনের পুরানো লোগো ব্যবহার করা হয়েছে। প্রতারক জব ইন বরিশাল নামে গ্রুপে বিসিসির একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রচার করে। এতে চাকরিপ্রত্যাশী অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রতারক তাওহীদ বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নেয়। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন থানায় অভিযোগ দিলে পুলিশ গত শনিবার (৮ জুন) ময়মনসিংহ বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাওহীদ।গ্রেপ্তার তাওহীদের কাছ থেকে পুলিশ দুটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড জব্দ করে। তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪