সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু পোনাসহ বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশের সদস্যরা বুধবার ভোরে ও মঙ্গলবার রাতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ট্রলার থেকে প্রায় তিন লাখ গলদা রেনু পোনা, রেনু পোনা ধরার ২২টি অবৈধ জাল, ছয় কেজি পাঙ্গাশের পোনা ও রেনু পোনা ধরার সরঞ্জাম নয়টি পাতিল, চারটি ড্রাম ও এক ড্রাম রাসায়নিক তরল জব্দ করার পাশাপাশি চার জেলেকে আটক করা হয়। পরে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত রেনু নদীতে অবমুক্ত এবং অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত অন্য মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লপিুরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, একটি মশারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি এক জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা থানার এসআই মোঃ রেজাউল করিম, নৌ পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে।

আপডেট সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪