সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সরকারি গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মে) সকাল ১১ টায় বাবুগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামে রহমতপুর এলাকার রাজগুরু গ্রামের কৃষক মোঃ আব্দুস সালাম এর নিকট থেকে ধান ক্রয়ের মধ্যদিয়ে ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।

এসময় ইউএনও শাকিলা রহমান বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কোনো প্রকার দালালের কাছে না গিয়ে সরাসরি আমার অফিসে কিংবা খাদ্যগুদামে এসে মানসম্মত ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা। এতে কৃষক ন্যায্য মূল পাবে ফলে কৃষক উপকৃত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা আক্তার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু ইউসুফ আলী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ সুধিজন উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা আক্তার বলেন , বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে প্রায় ৩শত ৪৮ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কার্ডধারী কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন বা ৭৫ মন আদ্রাতা মুক্ত ধান ক্রয় করা হবে। যা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪