সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য মনোনয়পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ২জন সহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারর্নিং অফিসার বাসুদেব সরকার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে আরও জানান- প্রার্থীদের দাখিল করা মনোনয়পত্র যাচাই-বাছাই ৫মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২মে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে। সূত্র মতে, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, ছাত্রলীগ কর্মী সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মলিনা রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার এবং রিপা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন

আপডেট সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪