সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিদেশে পালানোর সময় শতকোটি টাকা আত্মসাতের মুল হোতা আনিসুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের আনিসুর রহমান ২০০৬ সালে একটি এনজিও চালু করেন। চড়াইকোল আলাউদ্দিননগর থেকে এনজিওর মূল কার্যক্রম পরিচালনা করা হয়। কয়েকটি জেলায় ৫৮টি এনজিওর শাখার মাধ্যমে গ্রাহকদের প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। ২০২৩ সালের শুরুতেই ধস নামে বিশ্বাস ফাউন্ডেশনের। সদস্যরা বিষয়টি অনুমান করতে পেরে তাদের লগ্নিকৃত টাকার জন্য চাপ দিলে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায় এনজিও কর্তৃপক্ষ।

এনজিওর চেয়ারম্যান আনিসের বিরুদ্ধে আদালতে প্রায় দেড়শ মামলা হয়। পরে আনিসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৫ মাস আত্মগোপনে থাকার পর মঙ্গলবার বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে কুমারখালী থানায় সোপর্দ করে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে ইমিগ্রেশন পুলিশ আটক করে তাদের নিকট সোপর্দ করে। বুধবার আনিসকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার

আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪