সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নলছিটির মাদক সম্রাট খলিল পুলিশের হাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি মো.খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে নলছিটির গোদন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খলিল সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের ফারুক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা চলমান আছে। অভিযোগ রয়েছে সে এলাকার উঠতি যুবকদের মাদকে আসক্তি করার জন্য ফ্রিতে মাদক খাওয়াতেন।

এলাকাবাসী আরও জানায়,সে আগেও অনেকবার পুলিশের হাতে ধরা পরেছিল কিন্তু জামিনে এসেই আবারও মাদক বিক্রি চালিয়ে যান। এলাকায় তার একাধিক সোর্স আছে যার কারণে পুলিশ আসার আগেই সে সটকে পরে।

পুলিশ জানিয়েছে, নলছিটি থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলামসহ একাধিক পুলিশের সদস্য তাকে সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার একটি বিলের ভিতর থেকে তাকে আটক করে। এসময় তার কাছে ২৫০ গ্রাম গাঁজা ও ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন খলিলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এর সাথে জরিত কাউকেই ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটির মাদক সম্রাট খলিল পুলিশের হাতে আটক

আপডেট সময় : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪