সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মাদক মামলা দেওয়ায় বাদী পুলিশের এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার বুধবার (২৪ এপ্রিল) বিকেলে অভিযুক্ত আসামিকে খালাস দিয়ে ওই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল রানা। খালাস পাওয়া আসামি সাইদুর রহমান নান্নু খান উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী সোহেল বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় পুলিশ নান্নু খানের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির উঠানে ৬৭টি ইয়াবা পাওয়া গেছে এমন অভিযোগ আনেন এসআই ফরিদ।

এর পরের দিন ১ অক্টোবর নান্নু খানকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন তিনি। তদন্ত কর্মকর্তা একই থানার এসআই কামাল হোসেন ওই বছরের ৭ ডিসেম্বর নান্নু খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৯ জন সাক্ষ্য দেন।

বেঞ্চ সহকারী সোহেল আরও বলেন, রায়ে আসামি নান্নুকে খালাস দেওয়া হয়। এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদেশের কপি বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি এবং আইজিপির কাছে পাঠানো হবে বলে জানান বেঞ্চ সহকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪