কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ার বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর বাড়িতে গত ২২ মার্চ ডাকাতির মামলায় গোপন সংবাদ এর মাধ্যমে গতকাল কাঠালিয়া থানা পুলিশ ও চট্রোগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্রোগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বরগুনা জেলার গরিচন্না গ্রামের মোঃ খায়রুল ইনলাম এর পুত্র মনিরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। এ সময় তার স্বীকার উক্তি অনুযায়ী একটি বাসা থেকে ১ টি স্বনের চেইন, এক জোড়া কানের দুল ও একটি অংটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম এর নামে দেশের বিভিন্ন থানায় ৫ টি ডাকাতি মামলা রয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গোপন সংবাদের মাধ্যমে চট্রোগ্রাম থেকে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে আজ সকালে ঝালকাঠি কের্টে প্রেরন করা হয়েছে।




















