সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরের পেয়ারা রোড ও গীজ্জামহল্লা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন মেডিকেল সার্ভিসেসসহ দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৭ হাজার টাকা এবং গির্জা মহল্লা রোডে হোটেল আল জামিয়াকে অপরিচ্ছন্নতা, খাবারে ভেজাল এবং বাসি খাবার বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪