সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ৩৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় হাজারো দর্শকের টান টান উত্তেজনায় মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

২১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় মহালছড়ি উপজেলা মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল হাসান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শেখ রাসেল একাদশ বনাম টিলাপাড়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত ৯০ মিনিটে অমিমাংসীত ভাবে শেষ হয়ে অতিরিক্ত সময়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন টিলাপাড়া একাদশের খেলোয়াড় মেহেদি হাসান রাজিব। সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শেখ রাসেল একাদশের সবুজ মিয়া। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে মহালছড়ি শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা করলে সম্প্রীতির মানসিকতা বাড়িয়ে তোলে। প্রতিটি মানুষের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় মহালছড়িতে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার স্বার্থে মহালছড়ি জোনের পক্ষ থেকে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রাখতে এই ধারাবাহিকতা বজায় থাকবে। উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি থেকে স্থানীয় ১২টি শক্তিশালী টিম দিয়ে মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০