গৌরনদীতে বিভিন্ন আয়োজনে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
দৈনিক যুগান্তর প্রত্রিকার ২৫বছরে পদার্পণ উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে কেককাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি বিএম বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ্ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী, যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার উপদেষ্টা ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া,দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক ও দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মেনির হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল,বার্থী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল করিম লস্কর, মেম্বার (ইউপি সদস্য) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক জামিল মাহামুদ,সংবাদ সকালের স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম হেলাল,বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপুল সরকার,স্বজন সমাবেশের উপজেলা শাখার সমাজসেবা সম্পাদক লিয়ন শিকদার,প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, সদস্য রিনা লস্কর প্রমূখ।






















