সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে শীতার্তদের পাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) প্রতিনিধিঃ
টানা শৈতপ্রবাহ এবং তীব্র শীতে যখন দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত, তখন অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
দিনাজপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে এ সব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
রবিবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন গ্রামে গিয়ে মানবিক সহায়তার উপহার হিসেবে কম্বল শীতার্তদের হাতে তুলে দেন ঘোড়াঘাট থানা পুলিশ। তাপমাত্রার পারদ যখন প্রতিদিন নিম্নমুখী। তখন তীব্র শীতের কষ্ট লাঘব করতে পুলিশের দেওয়া কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অন্যান্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে ষার্টোধ্ব বৃদ্ধা মজিদা বেগম বলেন, টিনের ঘরে দুকনা কম্বল গায়েত দিয়ে ঘুমাই। ঠান্ডার কারণে ঘুম ধরে না। হামার সন্তানের বয়সের পুলিশ গ্রামের এসে হামাক কম্বল দিয়ে গেল। বাড়ির দুটা কম্বল আর এই একটা কম্বল গায়ত দিলে শীতের হাতত থেকে তাও বাঁচা যাবি।
ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন নয়াপাড়া গ্রামের কস্বল হাতে নিয়ে ভাঙ্গা বাড়ির চালার নিচে বসে ছিলেন বৃদ্ধ রমজান আলী। তিনি বলেন, বিকাল বেলা দেখি পুলিশের গাড়ি গ্রামে এসেছে। ভাবলাম হয়ত কোন আসামিকে ধরতে এসেছে। তাছাড়া তো পুলিশের গাড়ি আসার কথা নয়। পরে একজন পুলিশ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মোটা একটা কম্বল হাতে তুলে দিল। সকালে শীতের কারণে বাড়ি থেকে বের হতে পারি না। এখন এই কস্বল গায়ে জড়িয়ে তাও বের হওয়া যাবে।
কম্বল বিতরণ শেষে শীতার্ত মানুষের উদ্দেশ্যে ওসি আসাদুজ্জামান বলেন, আপনাদের শীতের কষ্ট লাঘব করতে পুলিশ বাহিনী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আপনারদেরকে উপহার হিসেবে কম্বল দেওয়া হচ্ছে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে শীতার্তদের পাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন

আপডেট সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪