সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নবজাতকের মা হলেন পাগলি বাবা হয়নি কেউ!আগৈলঝাড়ার বেবী হোমে ঠাঁই হলো তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

মানসিক ভারসাম্যহীন এক নারী মা হলেও বাবা হয়নি কেউ! ১৮জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালে ওই পাগলী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৮জানুয়ারি বৃহস্পতিবার বিকেলেই নবজাতক কন্যা শিশুটিকে বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ার গৈলায় (ছোটমনি নিবাস) হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী (৩৫) গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগল হিসেবেই চেনেন। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, বুধবার দুপুরে বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। ১৮জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান সাংবাদিকদের জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে ব্যবস্থা গ্রহন করা হয়।তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যত নিশ্চিত করার জন্য ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবী হোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের দায়িত্বে থাকা আগৈলঝাড়া উপজেলা সমাসেবা অফিসার সুশান্ত বালা সাংবাদিক বি এম মনির হোসেনকে বলেন, একটি নবজাতক কন্যা শিশু বৃহস্পতিবার বিকেলে বেবী হোমে গ্রহন করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম রাখা হয়নি। শিশুটি সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবজাতকের মা হলেন পাগলি বাবা হয়নি কেউ!আগৈলঝাড়ার বেবী হোমে ঠাঁই হলো তার

আপডেট সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪