সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু' বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহ বাসায় জয়বাংলা স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৩ টার দিকে শহরের পুরাতন বাজারস্ত বাসভবনে কয়েকজন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বাসায় একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে করে। এরপর তারা স্লোগান দিতে দিতে পালিয়ে যায়।
খবর পেয়ে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, রোববার গভীর রাতে ৬-৭ জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে আমার বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি অভিযোগ করে আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।এছাড়া একই রাতে মোবারকপাড়া নাসিমের বাড়িতেও দুটি বোমা নিক্ষেপ করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণ করা হচ্ছে। তবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলেও এই কর্মকর্তা জানান। তিনি আরও জানান, নাশকতা ঠেকাতে পুলিশ জোর তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু' বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০৭:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬