সংবাদ শিরোনাম ::
বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা ভান্ডারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ সরিয়ে নিমবাগানে রুপান্তরিত করেছে বিডি ক্লিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি

কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা

মোঃ মেহেদী হাসান কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

0-0x0-1-0#

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানাইপুর শিবপুর এলাকায় বেড়িবাঁধে নির্মিত স্লাইস গেটটি কৃষকদের ফসল রক্ষায় কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। উল্টো গেট নির্মাণের পরও জোয়ার-ভাটায় পানি ওঠানামা করায় কৃষির উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হচ্ছে। এ দাবিতে ক্ষুব্ধ কৃষকরা আজ রোববার সকাল ৯টায় ফসলি জমির পাশে নির্মিত স্লাইস গেটের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রকল্পের কাজে নানা অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের চিত্র। স্থানীয়দের অভিযোগ, যেখানে সিসি ব্লক বসানোর কথা ছিল, সেখানে নামমাত্র ঢালাই দেওয়া হয়েছে এবং মাত্র দুই মাস আগে কাজ শেষ হলেও সেই ঢালাই এখনই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে। এছাড়া স্লাইস গেটের স্ক্রু গিয়ার সঠিকভাবে কাজ করছে না এবং চেইন কপারের ওপরের অংশে ঢালাই ফেটে গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত ফসলি জমি ও কৃষকের ফসল রক্ষার জন্য স্লাইস গেট নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের দুই মাসের মধ্যেই যদি এমন বেহাল দশা হয় এবং পানি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার কী প্রয়োজন ছিল? এই নিম্নমানের কাজ দিয়ে স্লাইস গেটটি আদৌ কতদিন টিকবে, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিএডিসি প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে বিষয়টি ঝালকাঠি জেলা বিএডিসি প্রকৌশলী জামালকে অবগত করা হলে তিনি দাবি করেন, “সাংবাদিকরা ফোন দিয়ে ইঞ্জিনিয়ারকে হয়রানি করছে—এমন আশঙ্কা থেকেই হয়তো তিনি ফোন ধরছেন না।”
তবে জেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন—সরকারি প্রকল্পের কাজে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়ে থাকে, তবে সাংবাদিকদের ফোন ধরতে বা তথ্য দিতে সংশ্লিষ্ট প্রকৌশলীর ভয় কোথায়? অনিয়ম না করলে কেউ কাউকে হয়রানি করতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
কৃষকদের দাবি, তাদের ফসল ও কৃষিখাত রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। স্লাইস গেটের ত্রুটিগুলো দ্রুত সংস্কার ও অনিয়মের বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা

কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা

আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬