সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সুগন্ধ্যা নদীর পাড়ের হেরিংবোন সড়কের একটি অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে পিয়াদা বাড়ি, মোবারেকের বাড়ি, ফকির বাড়ি ও সিকদার বাড়িসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটি এখন বিলীনের ঝুঁকিতে রয়েছে। এদিকে সুগন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন থেকে ৮ নম্বর ওয়ার্ড ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুগন্ধ্যা নদীর পাড়ের সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সড়কের একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কটির অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে সুগন্ধ্যা নদীর পাড়ের এই রাস্তাটিতে ভাঙন দেখা দিয়েছে। দিন দিন ভাঙন বাড়ছে। রাস্তাটি পুরোপুরি ভেঙে গেলে পিয়াদা বাড়ি, মোবারেকের বাড়ি, ফকির বাড়ি ও সিকদার বাড়িসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এদিকে শুক্রবার জুমার নামাজ শেষে সুগন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন থেকে কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। শিক্ষক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সুগন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত থাকলে বসতবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সড়কের অবশিষ্ট অংশও সুগন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব এবং এলাকার বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত হেরিংবোন সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬