সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ গেট ও স্টিল ব্রিজ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

তিনি বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

এ সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬