সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ বাসন্ডায় চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর

বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার অগ্রযাত্রা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মন্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, বিরামপুরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় পরিচালিত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, ছাত্রীদের বাইসাইকেল এবং নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়।শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এতে তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।এদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সরিষা চাষে আগ্রহ বাড়ানো এবং কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষার্থী, নারী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে, শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষি খাতে এ ধরনের সমন্বিত সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিরামপুরের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬