ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মানপাশা বাজারস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন এবং ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম (রফিক সরদার)। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সরদার, ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সেলিম, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম অর্থবিষয়ক সম্পাদক মো. শামীম খান এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোবাহান হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহিম (রফিক সরদার) বলেন, “বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক আলোচনা সভা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শেষ দিনে ৯ নম্বর ওয়ার্ডের এই সভা অনুষ্ঠিত হলো।”
তিনি আরও বলেন, “আজ ইউনিয়ন বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যের ফলেই এলাকার উন্নয়নে স্থানীয় এমপিদের বিশেষ নজর রয়েছে। আমাদের এলাকার উন্নয়নে এমপি ইশরাত সুলতান ইলেন ভুট্টো, সংরক্ষিত আসনের এমপি জিবা আমিনা আলগাজী এবং জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। অনেক প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং অনেকগুলোর কাজ চলমান রয়েছে। আমরা আগামী দিনেও এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারলে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস হলেও দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে।”
এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিগত দিনে আন্দোলন-সংগ্রামে সবাইকে সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করেছি। আশা করি, দল আমাকে সঠিক মূল্যায়ন করবে এবং জনগণের সেবা করার সুযোগ দিতে এলাকার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।”
সভায় বক্তারা ও স্থানীয় নেতাকর্মীরা বলেন, সভাপতি আব্দুর রহিম (রফিক সরদার) দলের দুর্দিনে সবাইকে নিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং নিজের অর্থায়নে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তারা আগামী নির্বাচনে তাকেই ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
সভায় ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















