সংবাদ শিরোনাম ::
সেই শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও,বাবারও হবে কর্মসংস্থান ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত ভান্ডারিয়ায় সাত শিক্ষার্থীকে অবিভাবকদের কাছে হস্তান্তর, পাঠদান চলাকালীন বাহিরে ঘোরাঘুরি না করার আহবান ইউএনওর ঝালকাঠি পৌর মেয়র পদে নতুন মুখের ঘোষণা: পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আহমেদ সালাউদ্দিনের আত্মপ্রকাশ ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদীর হট্টগোল, বিষপানে আত্মহত্যার হুমকি স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে ঘোড়াঘাট থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী ও সন্তানরা।

তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন নিখোঁজের পরিবার।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা সদর ওসমানপুরে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী ও সন্তানরা।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নিখোঁজ আলমগীরের সন্তান শোভন জানান, আলমগীর সিদ্দিক গত ২২ সেপ্টেম্বর তারিখে সকাল ১০টায় গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যার জিডি নং- ৯৬৫, তাং-২৪/৯/২০২৬ইং।

তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও আলমগীরের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন-আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁদে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীরকে কেউ আটকে রেখেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োদশ। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি

আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬