সংবাদ শিরোনাম ::
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম
বেলাল হোসেন সিকদার
- আপডেট সময় : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বেলাল হোসেন সিকদার//
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন বাংলাদেশ পুলিশের সৎ, নির্ভীক, কর্মদক্ষ, চৌকস, পুলিশ অফিসার রফিকুল ইসলাম।
ইন্সপেক্টর রফিকুল ইসলাম এর পূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।যার পুরস্কার হিসেবে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন।
ইন্সপেক্টর রফিকুল ইসলাম কর্মজীবন শুরুলগ্ন থেকেই সততা, দক্ষতা ও মানব সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন বলে একাধিক সূত্র থেকে জানা যায়।
নতুন দায়িত্ব পেয়ে ইন্সপেক্টর রফিকুল ইসলাম প্রতিবেদককে বলেন আমি আমার দায়িত্ব যথাযথ সততা ও নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।





















