সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কার্যালয় ও পল্লী জীবিকায়ন অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। গুরুত্বপূর্ণ ছয়টি পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন কর্মকর্তা। এতে দাপ্তরিক কাজ, প্রকল্প তদারকি ও উপকারভোগীদের সেবা দিতে অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে তাঁকে।

কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষক, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও উপপ্রকল্প কর্মকর্তাসহ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে একজন কর্মকর্তাকেই একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী বলেন, ‘ছয়টি পদের বিপরীতে একজন কর্মরত থাকায় কাজের চাপ অনেক বেশি। এরপরও সেবা নিতে আসা মানুষ যাতে সমস্যায় না পড়েন, সে জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

সেবাগ্রহীতা রহিমা বেগম বলেন, ‘স্যার আন্তরিকভাবে আমাদের কাজ করে দেন। জনবল বাড়ানো হলে অপেক্ষার সময়ও কমবে।’
স্থানীয় বাসিন্দা তাজউদ্দিন আহম্মেদ বলেন, ‘জনবল কম থাকায় বিভিন্ন কাজে এসে কখনো অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় জনবল দ্রুত পদায়ন করা হলে সাধারণ মানুষ আরও দ্রুত সেবা পাবেন।’
স্থানীয়দের মতে, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে পল্লী উন্নয়ন ও জীবিকায়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত সরকারি সেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬