সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:147104523674000;appts:1789364722431;qlty:1;;illum:2 scene:22 humanIn:0;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী আসিফ ক্লাসিক পরিবহনের একটি বাস নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির বাস সেটির সামনের পাশে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আসিফ ক্লাসিক বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করেন। কয়েকজন আহত হলেও তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত অপর বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাসে থাকা যাত্রী ঝালকাঠি থানার বাসিন্দা মোঃ হাফিজুল ইসলাম জানান, কোন কিছু বোঝার আগেই হটাৎ করে বাসটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। অনেক যাত্রী আহত হয়েছে। আমার হাতে এবং মাথায় আঘাত লাগে। লোকজন এসে আমাকে উদ্ধার করেন। তবে আমার ব্যাগে থাকা ৯ হাজার ৫ শত টাকা পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যারা আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

আপডেট সময় : ১২:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬