সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উজিরপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অবশেষে বিএম কলেজের মেধাবী ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সড়কের গর্ত সংস্কার করলেন ছাত্রনেতা আজিজুল হক। চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় বহিস্কার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মানববন্ধনে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪ সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।
গতকাল বুধবার দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া দাবি করেন, গত ২৯ আগস্ট তেঁতুলিয়া উপজেলার টায়াগছ এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত মানববন্ধনে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ ও অপবাদ দেয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সুলতানা রাজিয়া বলেন, ঘটনার সময় তার ছেলে অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরে ভুক্তভোগী শিশুর বাবা মুঠোফোনে তাকে ঘটনাটি জানালে তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
তার দাবি, পরে শিশুটির বাবা থানায় গেলেও আবেদন করে সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে থানার অফিসার ইনচার্জ মাধ্যমে তিনি জানতে পারেন, ভুক্তভোগী শিশুর বাবার সঙ্গে অপর পক্ষের সমঝোতা হয়েছে এবং এ বিষয়ে একটি আপোষনামা থানায় জমা দেওয়া হয়েছে।
সুলতানা রাজিয়া আরও বলেন, এরপর ২৯ আগস্ট তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দেওয়া হয় এবং মানববন্ধনেও তাকে জড়িয়ে নানা অপবাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তিনি নিজের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মানহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের, ভাতিজা ও বিএনপি নেতা সাইদুর রহমান সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া

আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬