সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত ​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​ মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া দর্শনায় মাদক বিক্রেতা আটক,পরে ১ বছর জেল-জরিমানা ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিহারী স্কুলে শিক্ষক ও ছাত্রের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি করা শিক্ষার্থীর ক্ষমা ভান্ডারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত দামুড়হুদায় স্বামীকে বাচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়:
বুধবার সকালে বৃষ্টির মধ্যেই নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে বাড়ি নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
​চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, “মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এক সাংবাদিকের মাধ্যমে বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​

​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​

আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬