ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়:
বুধবার সকালে বৃষ্টির মধ্যেই নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে বাড়ি নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, "মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এক সাংবাদিকের মাধ্যমে বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.