সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার নাপিতের হাট এলাকায় ২৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মো. বাদশা গাজী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাপিতের হাটের পশ্চিমপাশে অভিযুক্ত মো. মতি হোসেন গাজীর বসতঘরে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মতি হোসেন গাজীর ছেলে মো. বাদশা গাজীকে মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তার বাড়ি রাজাপুরের মঠবাড়ি এলাকার নাপিতের হাট গ্রামে।
​অভিযান শেষে রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আসামীকে অপরাধের দায়ে বাংলাদেশ প্রচলিত আইন অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচ শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​
এলাকাবাসীর মাদক নির্মূলের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬