ঝালকাঠির রাজাপুর উপজেলার নাপিতের হাট এলাকায় ২৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মো. বাদশা গাজী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাপিতের হাটের পশ্চিমপাশে অভিযুক্ত মো. মতি হোসেন গাজীর বসতঘরে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মতি হোসেন গাজীর ছেলে মো. বাদশা গাজীকে মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তার বাড়ি রাজাপুরের মঠবাড়ি এলাকার নাপিতের হাট গ্রামে।
অভিযান শেষে রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আসামীকে অপরাধের দায়ে বাংলাদেশ প্রচলিত আইন অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচ শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এলাকাবাসীর মাদক নির্মূলের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.