সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে গাবখান নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন,মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু সুগন্ধার ভাঙনে অস্তিত্ব সংকটে দক্ষিণ ভূতেরদিয়া, শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচাতে মানববন্ধনে শত শত শিক্ষার্থী। বানারীপাড়ায় চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ কাটতে গিয়ে অবরুদ্ধ ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ

ঝালকাঠিতে গাবখান নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির গাবখান নদীর তীব্র ভাঙন রোধ, বসতবাড়ি ও ঐতিহাসিক মসজিদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। নদীর করাল গ্রাসে ইতিমধ্যে অর্ধশতাধিক পরিবার ও একটি জামে মসজিদ চরম হুমকির মুখে পড়েছে। জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিয়ে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে ঝালকাঠি শহরের গাবখান ব্রিজের উত্তর পাশ থেকে পার্শ্ববর্তী নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে গাবখান নদীর তীর ভাঙলেও সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে নদীর ভাঙন রূপ নিয়েছে উগ্রমূর্তিতে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে বসতভিটার আরও গভীরে পানি প্রবেশ করছে।
এর ফলে নদীতীরবর্তী ৫০টিরও বেশি পরিবার এবং স্থানীয় মৌলভীবাড়ি জামে মসজিদটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ভাঙন রোধ করা না হলে ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি
অ্যাডভোকেট আক্কাস শিকদার , ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
বলেন, “ঝালকাঠির বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় নদীভাঙন দীর্ঘদিনের একটি বড় সমস্যা। গাবখান নদীর এই অংশে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে বহু অসহায় পরিবার তাদের শেষ সম্বল বসতভিটাও হারাতে বাধ্য হবেন।”
এ সময় তারা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে চরম আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গাবখান নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠিতে গাবখান নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬