সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দামুড়হুদায় বিলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণীর ছাত্র সাইম (১৬)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নতুন বাস্তপুর এলাকার ‘মরাগাঙ’ নামক বিল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে সাইম তার চাচাদের সাথে নতুন বাস্তপুর গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে প্রায় দীর্ঘ দেড় ঘণ্টার নিবিড় ও যৌথ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাস্তপুর মরাগাঙ বিল থেকে সাইমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কিশোরের মরদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, স্কুলছাত্র সাইমের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নতুন বাস্তপুর গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় বিলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬