চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণীর ছাত্র সাইম (১৬)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নতুন বাস্তপুর এলাকার 'মরাগাঙ' নামক বিল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে সাইম তার চাচাদের সাথে নতুন বাস্তপুর গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে প্রায় দীর্ঘ দেড় ঘণ্টার নিবিড় ও যৌথ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাস্তপুর মরাগাঙ বিল থেকে সাইমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কিশোরের মরদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, স্কুলছাত্র সাইমের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নতুন বাস্তপুর গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.