১০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ

বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতির বিরুদ্ধে এক নারীকে মারধর,শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ
ভুক্তভোগী রাজিয়া সুলতানা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহ আলম শিকদারের সঙ্গে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এবং তার সঙ্গে লেনদেন নিয়েও পূর্ব
বিরোধ রয়েছে।

তিনি আরও বলেন, শনিবার বিকালে শাহ আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢুকে ছোট মেয়ে মাইসা (৯)-র হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়।
এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ শ্লীলতাহানি (যৌনপীড়ন)
করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম শিকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম সিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019