১০ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু-এর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইজুল হক সুমন। সম্প্রতি এক অফিসিয়াল আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, ফাইজুল হক সুমন এর আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু-র ব্যক্তিগত সহকারী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে ওই দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব অনুযায়ী ফাইজুল হক সুমন সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম তদারকি, জনসংযোগ রক্ষা, বিভিন্ন সভা-সমাবেশের সমন্বয় এবং নির্বাচনী এলাকার জনগণের অভিযোগ ও আবেদন গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করবেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফাইজুল হক সুমন বলেন, সংসদ সদস্য মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে, তার এ নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্ব পালনে তার সার্বিক সফলতা কামনা করেছেন।