০৪ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বুধবার গভীররাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পূড়ে ছাই হয়ে গেছে, আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকগন। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান বাকি গুলো টি স্টল ছিল।

বুধবার ( ৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকান সমূহে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে রাজিব স্টোরে আগুন দেখতে পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পরে। এরপর ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোর কোন মালামাল অক্ষত রাখা সম্ভব হয়নি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন জানান, আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানিনা কিভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে কিছুই অবশিষ্ট নেই এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান,আমরা রাত ১ টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019