০৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরের বার্গার ল্যাভে ৪ মার্চ বুধবার বিকেলে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
জেলা জামায়াতে ইসলামী দলের আমীর এ্যাড.হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আক্কাস সিকদার, জেলা নায়েবে আমীর এ্যাড.বিএম আমিনুল ইসলাম,
টেলিভিশন সাংবাদিক সংস্থার সভাপতি শফিকুল আজম টুটুল ,সাংবাদিক সংস্থার সভাপতি ইমদাদুল হক স্বপন ,ঝালকাঠি মিডিয়া ফোরাম এর সভাপতি মোঃ মনির হোসেন সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলা আমীর বলেন আমরা সকলে মিলে সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে থাকবে না কোন চাঁদাবাদি দখল বাজী , থাকবে না মানুষে মানুষে হানাহানি।
জামাতে নায়েবে আমীর বলেন আগামী পৌর নির্বাচনে জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।