২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন, ২রা রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি ঝালকাঠিতে টিসিবির ৩০ ডিলার স্থাগিত, পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা জনতার অর্থে জনগণের সেবা – এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন বিরামপুরে সয়াবিন তেলের সংকট, রমজানের শুরুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ব‌রিশা‌লের বাবুগঞ্জঃ ভাগ্নি‌কে ধর্ষনের অ‌ভি‌যো‌গে ছাত্রদল নেতার ‌বিরু‌দ্ধে অ‌ভি‌যোগপত্র প্রদান বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বানারী পাড়ায় জমি সংক্রান্তের জেরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বিরামপুরে সয়াবিন তেলের সংকট, রমজানের শুরুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

বিরামপুরে সয়াবিন তেলের সংকট, রমজানের শুরুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
রমজান মাসের শুরুতেই বিরামপুর উপজেলার বাজারগুলোতে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম কেজিপ্রতি ১৯৫ টাকা থেকে বেড়ে ২২০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে বোতলজাত তেলের ক্ষেত্রেও মিলছে না পর্যাপ্ত সরবরাহ। অনেক দোকানেই তেল না থাকায় ক্রেতাদের খালি হাতে ফিরতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ,কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বলেন, “বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়মিত তদারকি করা হবে, যাতে সাধারণ ক্রেতারা স্বাভাবিক দামে পণ্য কিনতে পারেন।
এদিকে ভোক্তারা দ্রুত বাজার স্থিতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019