২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন, ২রা রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী ভাগ্নিকে ধর্ষনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। এ ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ সম্প্রতি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। আদালতের জিআরও এসআই শফিকুল ইসলাম এ তথ্য স্বীকার করে বলেছেন, তিনি চলতি সপ্তাহে কিশোরী ধর্ষনের অভিযোগপত্র হাতে পেয়েছেন। মামলাটি বিচারের জন্য আদালতে উঠবে।
জানা গেছে, সবুজ আকন বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি থাকাকালীন ধর্ষন মামলা দায়েরের কারনে গতবছরের ২৫ মে তাকে দল থেকে বহিস্কার করা হয়। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই এলাকাতে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে সবুজের বিরুদ্ধে।
মামলাটি প্রথম তদন্ত করেন মহানগর পুলিশের কাউনিয়া উপ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন ও পরে তদন্ত করেছেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক গাজী মো: অহিদুল ইসলাম অহিদ। সবুজের বিরুদ্ধে অভিযোগকারী কিশোরী তার স্ত্রীর আপন বোনের মেয়ে। সে গত বছর এসএসসি পাস করেছে।
মামলার অভিযোগ অনুযায়ী সবুজ আকনের স্ত্রী গর্ভবতী থাকার সময়ে তার সেবা করতে বোনের মেয়েকে বাসায় নিয়ে রাখে। এ সুযোগে সবুজ তাকে নানাভাবে উক্তক্ত করে। ২০২৪ সালের ২১ আগষ্ট বরিশাল নগরেরর স্বরোড এলাকায় ভাড়াটিয়া বাসায় এনে সবুজ তরুনীকে একাধিকবার ধর্ষন করেছে। তখন বাসায় সবুজের স্ত্রী বা অন্য কেউ ছিলনা। এ কথা কাউকে না বলার জন্য তরুনী ও তার মাকে হুমকি দেয় সবুজ। ঘটনার ৬ মাস পর গতবছর ২৬ মে বিরুদ্ধে তরুনীর মা সবুজের বিরুদ্ধে মামলা করেছে।
অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক গাজী মো: অহিদুল ইসলাম অহিদ উল্লেখ করেছেন, আসামী মোঃ সবুজ আকন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত/২০০৩ এর ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় মামলাটি বিচারের জন্য অভিযোগপত্র আদালতে দাখিল করা হলো।
এব্যাপারে মামলার আসামী ছাত্রদল নেতা সবুজ আকন বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় যে অভিযোগপত্র দিয়েছে তা তার জানা নেই। তিনি জামিনে আছেন। বিষয়টি খতিয়ে দেখবেন।##