২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন, ২রা রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি ঝালকাঠিতে টিসিবির ৩০ ডিলার স্থাগিত, পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা জনতার অর্থে জনগণের সেবা – এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন বিরামপুরে সয়াবিন তেলের সংকট, রমজানের শুরুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ব‌রিশা‌লের বাবুগঞ্জঃ ভাগ্নি‌কে ধর্ষনের অ‌ভি‌যো‌গে ছাত্রদল নেতার ‌বিরু‌দ্ধে অ‌ভি‌যোগপত্র প্রদান বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বানারী পাড়ায় জমি সংক্রান্তের জেরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ঝালকাঠিতে টিসিবির ৩০ ডিলার স্থাগিত, পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান

ঝালকাঠিতে টিসিবির ৩০ ডিলার স্থাগিত, পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সদরের বিগত কবছর পর্যন্ত বিভিন্ন এলাকায় টিসিবি পণ্য বিক্রয় করে আসছে। টিসিবির স্মার্ট কার্ড প্রাপ্তরা সেখান থেকে নিত্য পণ্য নিতেন। হঠাৎ করে কোন ঘোষণা ছাড়াই ৩০ জন ডিলারকে নবায়ন না দিয়ে তাদের স্থগিত করা হয়েছে। কিন্তু মুদি দোকানের মালিক হবার বাধ্যতামূলক শর্ত থাকলেও পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান।

এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সবাই ডিলারদের ফোন দিয়ে জানতে চান কোথায় কখন পণ্য দিবে। কিন্তু এ বিষয়ে তাদের কাছে কোন উত্তর নেই। টিসিবির গ্রাহকরা এতে ভোগান্তিতে পড়েছে। কারণ
তাহলে এই রোজার মধ্যে কে কোথা থেকে ডিলারের কাছ থেক পণ্য সংগ্রহ করবে।

বর্তমানে যে সকল ডিলার পণ্য বিক্রি করছে তাদের বেশির ভাগ ডিলার মুদী ব্যবসায়ী নয় বলে অভিযোগ ডিলারদের। নাম প্রকাশ না করার শর্তে ডিলাররা বলেন, আমাদের মুদি ব্যবসা থাকা সত্ত্বেও ডিলারশিপ স্থগিত করা হয়েছে। আমাদের লাইসেন্স রেনুয়াল নিচ্ছে না। নতুন ডিলারদের কোন মুদি ব্যবসা বা দোকান নেই। কিন্তু টিসিবির শর্ত অনুযায়ী মুদি ব্যবসায়ী ছাড়া কেউ টিসিবি ডিলার হতে পারবে না। এ বিষয়ে একাধিকবার তদন্তে আসলে অফিসকে ম্যানেজ করে তাদের পক্ষে ভূয়া রিপোর্ট দেয়া হয়েছে।

স্থগিত হওয়া ডিলাররা বলেন, সারা বছর আমরা লস দিয়ে ডিলার টিকিয়ে রেখেছি। একেক জন ডিলার ১০০/১৫০ জন গ্রাহকের কাছে পণ্য দিতাম। রমজান মাসে ট্রাকসেল যখন সরকার দেয় আমাদের কিছু লাভহত। হঠাৎ করে আমাদের লাইসেন্স স্থগিত হওয়ায় আমরা এখন হতাশায় ভুগছি। ডিলাররা বলেন, যারা প্রকৃত মুদি ব্যবসায়ী নয় তাদের লাইসেন্স বাতিল করা হোক। এ বিষয়ে বরিশাল টিসিবির কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019