১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখানের নতুনহাট এলাকায় মঙ্গলবার ভোর রাতে জামায়াতের ইসলামী দলের দুই সমর্থকদের দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হল মোঃ আনিছ মোল্লা (৫০) এবং আজিজ মোল্লা ।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হয়, দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকদের দোকানে আগুন দিয়েছে। আনুমানিক একলক্ষ টাকার উপরে ক্ষতি হয়।
খবর পেয়ে ঝালকাঠি সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল ঝালকাঠি সদর থানা পুলিশ পরিদর্শন করেন।