২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি, রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা একটি আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে চান বিএনপি নেতা ও নবাগত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন. শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন মেঘনায় অভিযানে ছয় জেলে আটক, জরিমানা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ মিছিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত….. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিক সমন্বয় পরিষদ,বরিশাল। মেঘনায় জাটকা রক্ষায় কঠোর প্রশাসন, যৌথ অভিযানে ৬ জেলে আটক ঝালকাঠিতে সাবেক ছাত্রনেতা ইয়াবা সহ আটক বাবুগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। বিরামপুরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা,স্থানীয় প্রশাসন নীরব—উদ্বেগে পরিবারগুলো
নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

আজকের ক্রাইম ডেক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে এ ছুটি দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হবে। এ ছুটি প্রযোজ্য হবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019